আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ পবিত্র কুরআনের শিক্ষা বিস্তার ও আদর্শ মানুষ গড়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসা’র দ্বিতীয় তলার নির্মাণকাজ সম্পন্ন করতে দেশ-প্রদেশের বিত্তবান ও ধর্মপ্রাণ মুসলমানদের খাস দেয়াও সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে প্রতিষ্ঠানিটির দ্বিতীয় তলার মূল অবকাঠামোর কাজ শেষ হলেও তা পূর্ণাঙ্গ রূপ দিতে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— দেয়ালের আস্তরকরণ, দরজা-জানালা স্থাপন, পবিত্র কুরআন শরিফ রাখার সেলফে টাইলস বসানো, রং-পেইন্টিং, বিদ্যুৎ সংযোগের যাবতীয় নির্মাণকাজ চলমান। মাদ্রাসার অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও পড়াশোনা ও থাকার র্উপযোগী পরিবেশ নিশ্চিত হবে বলে জানান কর্তৃপক্ষ। এ অবস্থায় দ্বীনি কুরআন শিক্ষার এই মহতী খেদমত অব্যাহত রাখতে দেশ ও বিদেশে অবস্থানরত সকল দানশীল ব্যক্তি, প্রবাসী ভাই ও শুভাকাঙ্ক্ষীদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করা হয়েছে। সার্বিক যোগাযোগ 01725111833।
মহান আল্লাহ তাআলা যেন সকল সহযোগীদের দান কবুল করেন এবং রিজিকে বরকত দান করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply