সংবাদ শিরোনাম:
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ১ মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা কোতয়ালীতে ৩ শতাধিক গ্রেফতার হজ যাত্রী কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব যুগের সঙ্গে তাল মেলানো, নাকি অন্ধকারের পথে এগিয়ে যাওয়া?
অমর একুশে বইমেলা ২০২৭-এ থাকছে কবি খালেক মিয়ার কাব্যগ্রন্থ ‘পাখি শুনছো?’

অমর একুশে বইমেলা ২০২৭-এ থাকছে কবি খালেক মিয়ার কাব্যগ্রন্থ ‘পাখি শুনছো?’

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ অমর একুশে বইমেলা ২০২৭-এ পাঠকদের জন্য পাওয়া যাবে কবি খালেক মিয়ার টুকরো কবিতার বই ‘পাখি শুনছো?’। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বইটি। এর প্রকাশক নব সাহিত্য প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
কবিতাপ্রেমী পাঠকদের কাছে অনুভূতি, আবেগ ও মনের গভীর উপলব্ধির এক অনন্য সংযোজন হয়ে উঠতে পারে ‘পাখি শুনছো?’। টুকরো কবিতার এই বইয়ে কবিতার প্রতি ভালোবাসা ও অনুভূতির প্রকাশ পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কবি খালেক মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একজন কৃতী সন্তান। সাহিত্যচর্চার মাধ্যমে তিনি নিজের সৃজনশীলতাকে আরও এগিয়ে নিতে চান। তাঁর প্রকাশিত বইটি ঘিরে পাঠক ও কবিতাপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। কবি খালেক মিয়া তাঁর সাহিত্যিক পথচলায় আরও বহুদূর এগিয়ে যেতে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। আসন্ন অমর একুশে বইমেলা ২০২৭-এ ‘পাখি শুনছো?’ বইটি সংগ্রহের মাধ্যমে পাঠকরা কবি খালেক মিয়ার কবিতার জগৎ সম্পর্কে জানার সুযোগ পাবেন। বইটি কবিতাপ্রেমীদের মনে নতুন অনুভূতি ও আবেগের সঞ্চার করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!