সংবাদ শিরোনাম:
পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার কমলগঞ্জের ধলাই নদীতে পড়ে নিখোঁজ টমটম চালক প্রিতম এরিক কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
শুভ জন্মাষ্টমী উপলক্ষে মুন্সীগঞ্জের ৬ উপজেলায় ১৪.৫ টন চালের জিআর বরাদ্দ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে মুন্সীগঞ্জের ৬ উপজেলায় ১৪.৫ টন চালের জিআর বরাদ্দ

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: শুভ জন্মাষ্টমী ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় মোট ১৪.৫ মেট্রিক টন চালের জিআর বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে বরাদ্দের সরকারি আদেশ (জিও) তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফীর উপস্থিতিতে জিআর বরাদ্দের জিও হস্তান্তর করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রশাসক এ. কে. এম. ইরাদত।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলার ৬টি উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, সকলের সম্মিলিত সহযোগিতায় জন্মাষ্টমীর অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে তারা আশাবাদী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!