সংবাদ শিরোনাম:
পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার কমলগঞ্জের ধলাই নদীতে পড়ে নিখোঁজ টমটম চালক প্রিতম এরিক কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে নানা কর্মসূচি

মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে নানা কর্মসূচি

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ৯টা থেকে বাহারমর্দনে ফ্রি চক্ষু ক্যাম্প।
একই দিন বাদ জুমা মৌলভীবাজার পশ্চিম বাজার জামে মসজিদে মরহুম এম সাইফুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ৫ সেপ্টেম্বর, শনিবার সকাল সাড়ে ১০টায় মরহুম এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হবে।
এদিন দুপুর ১২টায় মরহুম এম সাইফুর রহমানের পরিবার ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানগুলোতে মরহুম এম সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য এম নাসের রহমান এমপির পক্ষ থেকে সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানিয়েছেন- মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক- মনোয়ার আহমেদ রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!