সংবাদ শিরোনাম:
পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার কমলগঞ্জের ধলাই নদীতে পড়ে নিখোঁজ টমটম চালক প্রিতম এরিক কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জে গহীন বন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে গহীন বন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের গহীন পাহাড়ি এলাকায় রাতভর যৌথ বাহিনী অভিযানে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে হামহাম জলপ্রপাত সংলগ্ন ‘সীতাব’ নামক জলধারা থেকে মরদেহটি উদ্ধার করে বনের বাইরে নিয়ে আসা হয়। উদ্ধার করা অজ্ঞাত ব্যক্তির বয়স ৫৫-৬০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
বন বিভাগ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে পর্যটন এলাকা হামহামের মোকাম টিলা সংলগ্ন সিতাবের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন মাছ শিকারী। পাহাড়ি ছড়ায় মাছ ধরতে গিয়ে আকস্মিকভাবে মরদেহটি দেখতে পেয়ে তারা দ্রুত বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই দুর্গম এই পাহাড়ি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সার্বিক তত্ত্বাবধানে উদ্ধার অভিযানে নামে বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ দল। তাদের স্থানীয় ভাবে সার্বিক সহযোগিতা করেন চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা, স্থানীয় ইউপি সদস্য সজয় কিশোর যাদব এবং স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর সবার সম্মিলিত সহযোগিতায় শুক্রবার ভোরে মরদেহটি উদ্ধার করে বনের গিরিপথ ডিঙিয়ে লোকালয়ে ফিরে উদ্ধারকারী দল।অভিযানকালে রাতভর বনের কলাবন অবস্থান করেন কমলগঞ্জের ইউএনও সন্দীপ তালুকদার, ওসি কমর উদ্দিন সহ অন্যান্য বাহিনীর কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের কাজ ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!