সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
মৌলভীবাজার উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল

মৌলভীবাজার উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার :পবিত্র বরকতময় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসায় এসে শেষ হয়।

পরে মাদ্রাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতী বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ছাহেবজাদা হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মূফতী মাওলানা হাবিবুর রহমান, মাদ্রাসার প্রতিষ্ঠিতা সদস্য বকসি কাওসার রশিদ সাহেব, হযরত মাওলানা ফারুক আহমদ, হযরত মাওলানা আবদুর রকিব সিদ্দিক সাহেব, হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী সাহেব হযরত মাওলানা শামছুদদীন সাহেব, হযরত মাওলানা মূফতী মুজিবুর রহমান , হযরত মাওলানা ক্বারী নজরুল ইসলাম সাহেব, জনাব সাদ্দাম হোসেন, জনাব কাজী হুসনে মুবারক, একাটুনা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুমেল মিয়া, ইউপি সদস্য গিয়াস মিয়া, জনাব তাজুদ মিয়া জনাব চটই মিয়া কমিটির সদস্য সিরাজুল ইসলাম দুরুদ মিয়া, শেখ জুয়েল মিয়া,
আলোচনা শেষে পবিত্র মিলাদ শরীফ পাঠ, দরুদ ও সালাম এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনার মাধ্যমে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী পরিচালনা কমিটির সদস্য, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!