শেখ সাজৈদুল হক (বোরাক). মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ ফজলে এলাহী মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা হতে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে ০৮/০৯/২০২৬ খ্রি. রাত ২০.৩০ ঘটিকায় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বড় কাকবাচিল সাকিনস্থ লাল টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর ধৃত আসামী মথুর ভক্ত (৩৮), পিতা- মঙ্গল ভক্ত, সাং- কেন্দুয়া বাহাদুরপুর থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর দখল হতে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং একই তারিখ রাত ২১.৪০ ঘটিকা রাজৈর থানাধীন চৌরাশী বাজিতপুর সাকিনস্থ পলাতক আসামী সুমন হাওলাদারের বাড়ির বসতঘর হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট মোট ৬০০ (ছয়শত)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply