মোঃআইয়ুব আলী,লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুরে পুলিশ অভিযান চালিয়ে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফয়সাল হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার মোহরকয়া এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।গ্রেপ্তারকৃত ফয়সাল হোসেন লালপুর উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ মাহাবুল হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ গৌতম কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি টিম ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটে মোহরকয়া এলাকার মোঃ জাব্বার আলীর বাড়ির সামনের কাঁচা রাস্তায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ফয়সালকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।লালপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় পূর্বেও মাদকের মামলা রয়েছে (মামলা নং-০৫, তারিখ: ০৭/০৯/২০২৫)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নতুন একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ (১১ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।মাদকের বিরুদ্ধে লালপুর থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply