সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক

পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক

আব্দুল বাছিত খান, মৌলভীবাজার : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শ্রী চন্দন রায়কে সভাপতি এবং শ্রী দ্বীপক সরকার (পাপন)কে সাধারণ সম্পাদক করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আওতাধীন পৌর শাখার ৩৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সুনীল কুমার দাশ ও সদস্য সচিব অ্যাডভোকেট গোবিন্দ মোহন পাল।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন- শ্রী অরুন ভট্টাচার্য (ইঞ্জি), শ্রী ননী গোপাল চক্রবর্তী, শ্রী রঞ্জন পাল রঞ্জু, শ্রী নেপাল পাল ও শ্রী রান্টু পাল।
কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন- শ্রী নকুল চন্দ্র পাল, শ্রী সজল দাশ ও শ্রী লিটন চৌধুরী।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন- শ্রী কানন দাশ, শ্রী গোবিন্দ সরকার ও শ্রী রাজদ্বীপ রায়। সাংগঠনিক সম্পাদক শ্রী সমিরণ দাশ এবং সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী অসীম দেব ও শ্রী অর্ণব আচার্য্য তুলিপ।
সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন- শ্রী পাপন কান্তি পাল ও শ্রী কেশব ধর এবং প্রচার সম্পাদক করা হয়েছে শ্রী দিগন্ত ভট্টাচার্য্যকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শ্রী রতন বাসপর, শ্রী পণয় পাল, শ্রী চয়ন পাল, শ্রী স্বাগত দাশ (তূর্য), শ্রী অঙ্কন গোপ (আবির), শ্রী অরবিন্দ রায়, শ্রী পিংকু দেব, শ্রী সঞ্জিত দাশ, শ্রী পিয়াল পাল, শ্রী রূপক পাল, শ্রী কৃষ্ণ দাশ, শ্রী বিজয় বিশ্বাস, শ্রী রাজন পাল, শ্রী শিপন পাল ও শ্রী সুজন রবি দাশ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!