শেখ সাজেদুল হক (বোরাক):
প্রবাসী স্বামীর যৌথ ব্যাংক হিসাব থেকে ১ কোটি ৮০ লাখ টাকা উত্তোলনের অভিযোগে সামিরা আক্তার নামে এক নারীকে গ্রে*প্তার করেছে মাদারীপুরের রাজৈর থানা পুলিশ। এ ঘটনায় ব্যাংক ম্যানেজারের সঙ্গে চুক্তি করে অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাজৈর উপজেলার কবিরাজপুর এলাকা থেকে সামিরা আক্তারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সামিরা আক্তার উপজেলার খালিয়া গ্রামের সুবাহান মোল্যার মেয়ে।
অভিযোগ অনুযায়ী, ব্যাংক ম্যানেজারের সহায়তায় প্রবাসী স্বামীর সঙ্গে থাকা যৌথ ব্যাংক হিসাব থেকে ১ কোটি ৮০ লক্ষ টাকা পরিমাণ অর্থ উত্তোলন করা হয়েছে। তবে কীভাবে অর্থ উত্তোলন করা হয়েছে, এ ঘটনায় ব্যাংক ম্যানেজারের ভূমিকা কী এবং অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনো বিস্তারিত ভাবে নিশ্চিত হওয়া প্রয়োজন।
ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও মামলার বিস্তারিত তথ্য পাওয়া গেলে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে। গ্রেফতারকৃত আসামি সামিরা কে মাদারীপুর কোর্টে চালান করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply