স্টাফ রিপোর্টার: কুমিল্লা দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে মো. ইসমাইল নামে এক যুবককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
অভিযানকালে মাদক সেবনের মাধ্যমে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. ইসমাইলকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মো. ইসমাইল জাফরাবাদ গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে।
প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন, পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply