সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও সন্দীপ তালুকদারের মতবিনিময়

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও সন্দীপ তালুকদারের মতবিনিময়

0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:0;

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সন্দীপ তালুকদারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ তালুকদার উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, সংস্কৃতি এবং জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা সম্ভব। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার যেকোনো সমস্যা সমাধানে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

এ সময় স্থানীয় সাংবাদিকরা উপজেলার সার্বিক চিত্র তুলে ধরে বিভিন্ন পরামর্শ ও মতামত ব্যক্ত করেন। নবাগত ইউএনও অত্যন্ত আন্তরিকতার সাথে সাংবাদিকদের কথা শোনেন এবং পর্যায়ক্রমে জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটিরসহ ও বিভিন্ন দপ্তরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!