সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শকে আহত বিরল উল্টোলেজি বানর উদ্ধার

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শকে আহত বিরল উল্টোলেজি বানর উদ্ধার

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শকে আহত একটি বিরল উল্টোলেজি বানর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল শহরের শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে একটি বানর বৈদ্যুতিক শকে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যায়।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা আহত বানরটিকে উদ্ধার করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, উদ্ধার করা বানরটি উল্টোলেজি বানর, যা সিংহ বানর নামেও পরিচিত। এটি বিরল ও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী। স্থানীয়ভাবে এ বানরকে বিভিন্ন নামেও ডাকা হয়ে থাকে।

উদ্ধারের পর আহত বানরটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, বিদ্যুতের তারে বানরের এমন দুর্ঘটনা বন্যপ্রাণীর জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। এ ধরনের ঘটনা রোধে আবাসিক ও বনসংলগ্ন এলাকায় বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!