সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, সমাজসেবা ও মানবকল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসা মোসাম্মাৎ সাদিয়া আক্তার (ঈশা)-কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সাদিয়া আক্তার শ্রীমঙ্গল উপজেলার রামনগর মনিপুরী (পশ্চিম পাড়া) এলাকার বাসিন্দা। অল্প বয়স থেকেই সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হন তিনি। ২০১৪ সাল থেকে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, মাদকবিরোধী সচেতনতা, মানবিক সহায়তা ও শিক্ষামূলক কর্মকাণ্ডে কাজ করে আসছেন বলে তার জীবনবৃত্তান্তে উল্লেখ করা হয়েছে।

নিজের উদ্যোগে অর্থের সংস্থান করে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ে বিভিন্ন লিফলেট প্রকাশ ও প্রচার, বৃক্ষের চারা রোপণ ও বিতরণ, মাদক ও ধূমপানবিরোধী সচেতনতামূলক কর্মসূচি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। পাশাপাশি প্রাণী সংরক্ষণ, রক্তদান, টিকাদান ও পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমেও স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেছেন।

এছাড়া প্রায় চার বছর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবৈতনিকভাবে শিক্ষকতা করেছেন বলেও তার জীবনবৃত্তান্তে উল্লেখ রয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দুটি বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখার দাবিও করা হয়েছে।

তবে তার সবচেয়ে ব্যতিক্রমী উদ্যোগগুলোর একটি হলো—মৃত্যুর পর নিজের মরদেহ চিকিৎসা শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজের এনাটমি বিভাগে দান করার অঙ্গীকার। এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক অঙ্গীকারনামাও করেছেন। মানবকল্যাণ ও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে অবদান রাখার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।

সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন সময়ে সম্মাননা ও পুরস্কার পেয়েছেন বলে তার জীবনবৃত্তান্তে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা-২০২১, পরিবেশ বিষয়ে বিভাগীয় পর্যায়ের সম্মাননা-২০২২সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননার কথা উল্লেখ রয়েছে। বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মকাণ্ডের কারণে তিনি ‘বৃক্ষকন্যা’ উপাধিতেও ভূষিত হয়েছেন।

ভবিষ্যতেও বৃক্ষরোপণ, মাদক ও তামাকমুক্ত সমাজ গঠন, নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাদিয়া আক্তার।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে পরিবেশ ও মানবকল্যাণে তরুণদের এমন উদ্যোগকে উৎসাহিত করার একটি ইতিবাচক বার্তা উঠে আসে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!