সংবাদ শিরোনাম:
নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত শ্রীবরদীতে ভারতীয় কসমেটিকসসহ সিএনজি জব্দ, ব্যবসার নেপথ্যে কারা? বগুড়ার শেরপুরে এক কাপ চা আর এক টুকরো রুটির আশায় থানায় সাংবাদিক পরিচয়ে রাতভর অবস্থান, প্রশ্নের মুখে পেশার মর্যাদা! শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল – ঢাকা মহানগর উত্তরের পুষ্পস্তবক অর্পণ শিবগঞ্জের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজৈরে ১৫০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা সহ একজন গ্রেপ্তার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য তদন্তে বিশেষ সাফল্য, পুরস্কৃত শ্রীমঙ্গল থানার এসআই পারভেজ ভূইয়া আবারও শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদরের সাইফুল ইসলাম। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি
কমলগঞ্জে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কমলগঞ্জে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট বিদ্যালয় হলরুমে এ অনুষ্টান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুল মুমিত চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান এবং অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!