সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার অনুষ্টিত কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন যৌতুকের মামলায় দুই বছরেও গ্রেপ্তার হয়নি আসামি সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস
উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বৃহস্পতিবার মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ।

অনুষ্ঠানে আলোচনা করেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান, মুফতি মাওলানা ফারুক মিয়া, মুফতি মাওলানা শাহ মোজাহিদ আলী আজমী, মাওলানা মোঃ আব্দুর রকিব,মাওলানা মুফতি মোঃ মুজিবুর রহমান মাওলানা ক্বারী নজরুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।

আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে ইসলামী শিক্ষা অর্জনের গুরুত্ব, আদব-আখলাক, আমল-আখলাক ও নৈতিক চরিত্র গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি কুরআন-হাদিসের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ছবক প্রদান করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ।

সবশেষে দেশ, জাতি, মাদরাসা ও শিক্ষার্থীদের কল্যাণ, সফলতা ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে শিরনী বিতরণের মাধ্যমে ছবক প্রদান অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!