সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার অনুষ্টিত কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন যৌতুকের মামলায় দুই বছরেও গ্রেপ্তার হয়নি আসামি সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস
মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার অনুষ্টিত

মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার অনুষ্টিত

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার:
স্ট্রাইক কারাতে একাডেমি। এ উপলক্ষে গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২সেপ্টেম্বর) মৌলভীবাজারের রুমেল কমিউনিটি সেন্টারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির আয়োজনে এবং এসকেআইএফ-বাংলাদেশ, মৌলভীবাজার মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন ও কারাতে ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন-এসকেআইএফের ওয়ার্ল্ড চিফ ইন্সট্রাক্টর সোশিক শিহান মানাবু মুরাকামি, ৮ম ডান। তাঁর উপস্থিতি ও প্রশিক্ষণ সেমিনারে অংশগ্রহণকারী কারাতেকাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও এসকেআইএফ-বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ এবং মৌলভীবাজার

জেলা ক্রীড়া অফিসার মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন- সৈয়দ রুকনুজ্জামান রনি, প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সেডো স্ট্রাইক কারাতে একাডেমী, কাৰ্য্য নির্বাহী সদস্য বাংলাদেশ কারাতে ফেডারেশন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোতোকান কারাতে-দো ইন্টারন্যাশনাল ফেডারেশন (এসকেআইএফ-বাংলাদেশ)। সেমিনারে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ১০টি কারাতে সংগঠন থেকে প্রায় ১৩০ জন কারাতেকা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, সিলেট বিভাগের কারাতে অঙ্গনের উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং কারাতে প্রশিক্ষণের মানোন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিভাগের খেলোয়াড় ও রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। সেমিনারে অংশগ্রহণকারীদের কারাতে প্রশিক্ষণ ও বিভি-ন্ন কারিগরি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, সেডো স্ট্রাইক কারাতে একাডেমি ভবিষ্যতে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের কারাতে অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!