আব্দুল বাছিত খান,মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জে গাউসুল আজম, বড়পীর হযরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে খতমে কুরআন, খতমে খাজেগান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাদ এশা বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার উদ্যোগে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে পবিত্র কুরআন খতম, খতমে খাজেগান ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং মরহুম-মরহুমাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মাহফিল পরিচালনা করেন ০৮ নং ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ হিফজুর রহমান সিজিল।
এতে সভাপতিত্ব করেন কমলগঞ্জ পৌর আল ইসলাহর সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী।
মাহফিলে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর আল ইসলাহর সেক্রেটারি মাওলানা শাহ আবদুল জলিল, হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী খন্দকার তোফায়েল আহমদ, মাদ্রাসা কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রহমান, ০২ নং ওয়ার্ড সেক্রেটারি সাক্কু মিয়া, মুহাম্মদ মান্না, মুহাম্মদ ইয়াওর আলী, মুহাম্মদ আবদুল বাছিত, মুহাম্মদ জয়নাল, মুহাম্মদ সায়েল আহমদ ও মুহাম্মদ দুরুদ মিয়াসহ আল ইসলাহর নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
মাহফিলে হযরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর জীবন, দ্বীনি খেদমত ও ইসলামী শিক্ষা-আদর্শের বিভিন্ন দিক তুলে ধরা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সকল মরহুম-মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply