সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার অনুষ্টিত কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া কমলগঞ্জে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন যৌতুকের মামলায় দুই বছরেও গ্রেপ্তার হয়নি আসামি সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া

কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
শিক্ষকতা জীবনে একের পর এক সাফল্যের স্বীকৃতি পাচ্ছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরিদ মিয়া। চলতি বছরের জানুয়ারিতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার উপজেলা পর্যায়ে (মাধ্যমিক) ২০২৬ সালের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি।

শিক্ষাক্ষেত্রে অবদান, পাঠদানে দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা, সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন মো. ফরিদ মিয়া। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ, সৃজনশীলতা বাড়ানো এবং শিক্ষার প্রতি আগ্রহ তৈরিতে তিনি কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীবান্ধব আচরণ ও দায়িত্বশীলতার কারণে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছেও তিনি প্রশংসিত।

পরপর দুটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পাওয়ার অনুভূতি জানিয়ে মো. ফরিদ মিয়া বলেন, ‘এ স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এ অর্জন আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।’

কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) বলেন, ‘ফরিদ আহমেদ একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল শিক্ষক। তিনি নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে উৎসাহ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকেন। তাঁর এ স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, আমাদের বিদ্যালয়ের জন্যও গর্বের বিষয়।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন বলেন, ‘শিক্ষকদের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষাক্ষেত্রে অবদানের বিভিন্ন দিক বিবেচনা করেই শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচন করা হয়। মো. ফরিদ আহমেদের কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।’

শিক্ষা-সংশ্লিষ্টরা বলছেন, একজন শিক্ষক একই বছরে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিষয়টি তাঁর পেশাগত নিষ্ঠা ও শিক্ষাক্ষেত্রে অবদানের প্রতি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এমন অর্জন অন্য শিক্ষকদেরও পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।

মো. ফরিদ মিয়ার মতো এ অর্জনে কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁরা তাঁর সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে তাঁর অব্যাহত অবদান কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!