সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
৬নং একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নূর আলমের ব্যাপক গণসংযোগ ও মানবিক সহায়তা

৬নং একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নূর আলমের ব্যাপক গণসংযোগ ও মানবিক সহায়তা

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব শেখ নূর আলমের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেখ নূর আলম দীর্ঘদিন ধরে একাটুনা ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অন্ধকার রাস্তাঘাট আলোকিত করতে সোলার স্ট্রিট লাইট স্থাপন করেছেন। এছাড়া, দরিদ্র ও গৃহহীন পরিবারগুলোর মাঝে টিন বিতরণ ও ঘর নির্মাণ করে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শিক্ষার উন্নয়নেও তাঁর অবদান সর্বজনবিদিত। সম্প্রতি তিনি দনাশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছেন।

এলাকার সাধারণ ভোটাররা জানান, শেখ নূর আলম চেয়ারম্যান পদে নির্বাচিত না হয়েও যেভাবে নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তারা একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন একাটুনা ইউনিয়ন গঠনে শেখ নূর আলমের মতো যোগ্য ও মানবিক নেতৃত্ব চান।
নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে শেখ নূর আলমের পক্ষ থেকে ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়েছে। তিনি নির্বাচিত হলে একাটুনা ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে তাঁর সমর্থকরা আশাবাদ ব্যক্ত করেন।
যোগ্য নেতার যোগ্য মন, শেখ নূর আলম একাটুনা ইউনিয়নের উন্নয়ন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!