সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান

সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত সৌদি আরব সফর করবেন দৈনিক নতুন দিনের বিশেষ প্রতিনিধি মো. মিজানুর রহমান। ওমরাহ পালনের পাশাপাশি সফরকালে তিনি বাংলাদেশি প্রবাসীদের জীবনযাপন, কর্মপরিবেশ, বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা নিয়ে সাংবাদিকতামূলক কার্যক্রম পরিচালনা করবেন।

সফরকালে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুখ-দুঃখ, জীবনসংগ্রাম, বেতন-ভাতা, কর্মপরিবেশ এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পরিকল্পনা রয়েছে তার। একই সঙ্গে সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের জন্য বিদ্যমান বিভিন্ন সেবা, সুযোগ-সুবিধা ও প্রবাসী কল্যাণমূলক কার্যক্রম নিয়েও তথ্য সংগ্রহ করবেন তিনি।

এছাড়া রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের বিভিন্ন বিষয়, কনস্যুলার সেবা এবং তাদের কল্যাণে নেওয়া কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

দৈনিক নতুন দিনের পক্ষ থেকে তার এই সফর ও সাংবাদিকতামূলক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

সফর প্রসঙ্গে মো. মিজানুর রহমান বলেন, “পবিত্র ওমরাহ পালনের পাশাপাশি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি ভাই-বোনদের কাছ থেকে তাদের জীবনের কথা শুনতে চাই। তাদের সুখ-দুঃখ, অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশাগুলো মানুষের সামনে তুলে ধরাই হবে এই সফরে আমার সাংবাদিকতার অন্যতম প্রধান উদ্দেশ্য।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!