সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে আটক ১৪

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে আটক ১৪

হাফেজ নজরুল: কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে তিনজনকে মাদক সেবনের দায়ে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপনসূত্রের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই সুমন তালুকদারের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ মাসুদ, এস আই আব্বাস কবির, এএসআই মহসিন আলম, এএসআই  তানজিদ, এএসআই কাজী সুলতান আহাম্মেদসহ সঙ্গীয় ফোর্স সহ ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিজানের বাড়িতে অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মিজানুর রহমান (৪৭) ও তার স্ত্রী মুর্শিদা (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে পদুয়াদ এলাকার আদু মিয়া (৩২), সিয়াম (২০) ও মহসিন (২১)কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
অন্যদিকে মাদক সেবনের অভিযোগে ধামঘর ইউনিয়ন বিভিন্ন গ্রাম থেকে সায়েম (২০), জামাল হোসেন (৪৫), ইউসুফ (২০), আবুল কালাম টিটু (৫১), মাশরুফ (১৯), গোলাম মোস্তফা (২৪), রিয়াজুল (২৪), রতন চন্দ্র নট্ট (৪০) ও আমির হোসেন (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অপরদিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার নয়জনকে আদালতে পাঠানো হচ্ছে এবং তিনজন ইতোমধ্যে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন।
মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!