সংবাদ শিরোনাম:
সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান নারীর চিৎকার শুনে ছুটলেন সার্জেন্ট, ছিনতাইকারী আটক করে উদ্ধার করলেন মোবাইল পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন,চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও দেশীয় সংস্কৃতির দুর্দিন রাজৈরে সেকান্দার আলির হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, ১৪ আসামি খালাস কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৌলভীবাজারে KSRM রডের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগর চা বাগানে ৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা:)মাহফিল সম্পন্ন মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার
সচেতনতা ছাড়া অপতথ্য, মাদক ও অপরাধ প্রতিরোধ সম্ভব নয় মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের সচেতনতামূলক অনুষ্ঠান

সচেতনতা ছাড়া অপতথ্য, মাদক ও অপরাধ প্রতিরোধ সম্ভব নয় মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের সচেতনতামূলক অনুষ্ঠান

আব্দুল বাছিত খান:মৌলভীবাজার প্রতিনিধি:

সচেতনতা ছাড়া অপতথ্য, গুজব, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন।
তিনি বলেন, একটি নিরাপদ, সুস্থ ও দায়িত্বশীল সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে প্রচার না করার পাশাপাশি মাদক, অপরাধ, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয় প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার মিরপুর হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রী চক্ষু ক্যাম্প ও এক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোহাম্মদ আবিদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তামিম আহমদ। তেলাওয়াতকৃত আয়াতসমূহের বাংলা অনুবাদ পাঠ করেন মাওলানা জুবায়ের আহমদ। পরে মিরকো ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রবন্ধ পাঠ করেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন মিনারা আজমী।
মিরকো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মেহেদী হাসানের পরিচালনায় এবং পরিচালক আনহাার সমশাদের সঞ্চলনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজি নাদিমুল হক।
বক্তব্য পর্বে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজ নিজ কর্মক্ষেত্র ও সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম ।
নিরাপদ প্রাণিজ খাদ্য, প্রাণিসম্পদ উন্নয়ন ও জনস্বাস্থ্য সচেতনতা বিষয়ে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ অফিসের উপপরিচালক ডা. আশরাফুল আলম খান।
কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, মৌলভীবাজারের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মাজেদ মিয়া এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন।
সামাজিক সুরক্ষা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ বিষয়ে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান।
পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম।
দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
নিরাপদ মাছ উৎপাদন, মাছের পুষ্টিগুণ ও জনস্বাস্থ্যে মাছের ভূমিকা নিয়ে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন।
মৌলভীবাজার জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জল শীল অপতথ্য, গুজব, ভুয়া ফটোকার্ড, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য শনাক্তকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই এবং ফ্যাক্টচেকিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
জনস্বাস্থ্য বিষয়ে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. মোহসিন নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মাহবুবুল আলম ভুঁইয়া পানিবাহিত ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতার বিষয়ে আলোচনা করেন।
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাজহারুল মজিদ।
মাদকবিরোধী সচেতনতা, সাইবার নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং মাদকের ক্ষতিকর প্রভাব ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার বিষয়ে বক্তব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী প্রসিকিউটর এস এম সোহেব রহমান।
বাংলাদেশ কৃষি ব্যাংক, মৌলভীবাজার জেলা শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) কামাল হোসেন সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও নিরাপদ ব্যাংকিং সেবা, ব্যাংকিং কার্যক্রমে সচেতনতা এবং আর্থিক লেনদেনে সতর্কতার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ব্যাংকিং সেবার মাধ্যমে জনগণের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক কর্মকাÐে অংশগ্রহণের গুরুত্ব নিয়েও তিনি আলোচনা করেন।
এ ছাড়া অনুষ্ঠানে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল ইসলাম, মিরকো ফাউন্ডেশনের পরিচালক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) নিলুফা ইয়াছিন, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ খাঁন, ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমদ মম বক্তব্য দেন।
বক্তারা বলেন, একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকা প্রয়োজন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচারের আগে যাচাই করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ খাদ্য গ্রহণ, মাদক থেকে দূরে থাকা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ, তথ্যবহুল ও তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয় আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, মৌলভীবাজারের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মাজেদ মিয়াকে।
অনুষ্ঠানে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সময়ের গুরুত্ব তুলে ধরে নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়। পরে সভাপতি এনডিসি মোহাম্মদ আবিদ হোসেনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ফ্রী চক্ষু ক্যাম্পে এক হাজার রোগী দেখা হয়। ৩৫জন ছানীপড়া রোগীকে বিনামূল্যে ছোখের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। রোগীদেরকে বিনা মূল্যে চিকিৎসা, ফ্রি ঔষধ এবং প্রয়োজনীয় রোগীদেরকে চশমা দেয়া হয়েছে। পরে ফ্রি আইক্যাম্প পরিদর্শন, মিরপুর হোসাইনিয়া মাদরাসা নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন, ভেষজ চারা রোপন ও ভাষাসৈনিক বদরুজ্জামানের সমাধিতে ফাতেহা পাঠ করেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com
error: Content is protected !!